‘আমার সব শেষ হয়ে গেল’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে সেগুনবাগিচার ব্যবসায়ী লিমন হোসেনের সাত কোটি টাকার মাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর শুনে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিমানবন্দরে যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

লিমন হোসেন বলেন, ‘গত বুধবার চীন থেকে জুতা, ব্যাগ, গার্মেন্টস পণ্য আমদানি করা হয়। আগামীকাল ব্যাংকের কাজ শেষ করে মালামাল বের করার কথা ছিল।

কিন্তু তার আগে আজ আগুনে সব পুড়ে গেছে। এয়ারপোর্টের ভেতর থেকে আমাদের সোর্স নিশ্চিত করেছে। আমার সব শেষ হয়ে গেল।’

তিনি বলেন, ‘আমার কাছ থেকে দেশের বিভিন্ন জেলার ডিলারেরা মালামাল পাইকারি কিনতেন।

আমাদের ব্যবসায়ীদের বড় ক্ষতি হয়ে গেল। এ ক্ষতি কমাতে সরকারের সহযোগিতা চাই।’

এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে তাদের ৪টি ইউনিট এবং পরে আরো ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে আরো কয়েকটি ইউনিট যোগ দেয়।

1 thought on “‘আমার সব শেষ হয়ে গেল’”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top