অস্বচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত কায়কোবাদের

কুমিল্লা-৩ (মুরাদনগর) থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

নবনির্বাচিত এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে শুক্রবার ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন মুরাদনগর উপজেলার সনাতন সম্প্রদায়ের নেতারা। এ সময় তিনি অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ফান্ড গঠনের নির্দেশ দেন। নগদ ৫ লাখ টাকা অনুদান দিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সকল অসহায় ও দরিদ্র মানুষকে এ ফান্ড থেকে সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে এ ফান্ডে আরও আর্থিক সহযোগিতা করবেন তিনি।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের এমন উদ্যোগে আনন্দিত সনাতন ধর্মাবলম্বীরা।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে খোঁজখবর রাখেন ও আর্থিক সহযোগিতা করেন, কিন্তু ভোটের পর আর খবর রাখেন না। ঈশ্বরের কৃপায় আমরা এমন একজন এমপি পেয়েছি, যিনি নির্বাচিত হয়েই গরিব অসহায়দের কথা ভেবে ৫ লাখ টাকা নগদ আর্থিক সহযোগিতা করেছেন। অসহায় দরিদ্রদের সহযোগিতার জন্য ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, মুরাদনগরের হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এমপি হয়ে তিনি আমাদের ফুল নিয়েছেন, তবে ভেবেছেন গরিব অসহায়দের কথা। তাদের সহযোগিতার জন্য ৫ লাখ টাকা দিয়ে ফান্ড গঠন করতে বলেছেন। পর্যায়ক্রমে তিনি আরও সহযোগিতা করবেন। আমরা তার কাছে কোনো সহযোগিতা চাইনি, তিনি নিজ উদ্যোগে আমাদের অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এ উদ্যোগ নিয়েছেন।

1 thought on “অস্বচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত কায়কোবাদের”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top