বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত

আসাদুজ্জামান খান ও শেখ হাসিনা

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেওয়া হয়েছে।এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ আসলে কত। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩) ও আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) হলফনামা জমা দিয়েছিলেন। তাঁদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায়।হলফনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে ৪ কোটি ৩৪ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন। সেখানে তাঁর নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন সাড়ে ২৮ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৩৯ লাখ। তাঁর আছে ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর)।

2 thoughts on “বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত”

  1. Profile photo oftauhid98
    Md. Tauhidul Islam

    তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top