সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি নুর-সাকি

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি নুরুল হক নুর ও জোনায়েদ সাকি।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে নুরুল হক নুর, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৬ জন নির্বাচিত প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জোটের আরেক শরিক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এমপি হয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে। বেলা পৌনে ২টায় সংসদ সদস্য হিসাবে শপথ নেন জোনায়েদ সাকি। তিনিও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এর আগে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপির মনোনয়নে নির্বাচিতরা। তারা পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন। তারা যে জোট থেকে ভোটের মাঠে ছিলেন, সেই ১১ দলীয় জোটের জামায়াতসহ অন্যরাও দুটি শপথ পাঠ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top