প্রাথমিকের শিক্ষকদের মিছিলে লাঠিপেটা: আহত ১২৫ শিক্ষক ঢাকা মেডিকেলে

দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

প্রাথমিক শিক্ষকদের মিছিলে লাঠিপেঠে আহত ১২৫ শিক্ষক দশম গ্রেডে বেতনসহ তিন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘পুলিশের হামলায়’ আহত হয়ে অন্তত ১২৫ জন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ‘বেশ কয়েকজন’ ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন শিক্ষক নেতা মুহিব উল্লাহ। তিনি বলেন, “আমাদের শতাধিক শিক্ষক আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন। আমরা আহতদের তালিকা করছি।” শনিবার সকাল থেকে শহীদ মিনারে এ তিন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বিকাল সাড়ে ৩টার দিকে তারা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহাবাগের দিকে এগিয়ে যাওয়া শুরু করেন। ৪টার দিকে শাহবাগ থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠি চার্জ, কাঁদুনে গ্যাসে কর্মসূচি পণ্ড হয়ে যায় শিক্ষকদের। এ সময় অনেক শিক্ষক আহত হওয়ার পাশে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে…

3 thoughts on “প্রাথমিকের শিক্ষকদের মিছিলে লাঠিপেটা: আহত ১২৫ শিক্ষক ঢাকা মেডিকেলে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top