রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। রবিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে যা যা রয়েছে।

শিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের সহিংস ঘটনায় আহতদের দেখতে সকাল ১০টায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে যাবেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেখানে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রাসঙ্গিক বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন।

জাপার কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মূল্যায়ন এবং করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি (জাপা)। বিকেল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ছাড়াও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

পিবিআইয়ের ব্রিফিং

বেলা ১১টায় পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে গৃহকর্মী আয়শা হত্যার রহস্য উদ্‌ঘাটন বিষয়ে ব্রিফ করবেন অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top