বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার পরে শপথ নেন তারা। এদের মধ্যে বিএনপির যুগপৎ আন্দোলনের তিনজন মিত্র রয়েছেন।

তারা হলেন-গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. নুরুল হক নুর। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ৮টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। যদিও সেই আসনগুলোর সবকটিতে জয় আসেনি, তবে আন্দোলনের ঐক্যে ফাটল ধরেনি। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনে যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য তিনটি প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ দেয় বিএনপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top