জুলাইশহীদ সজলের মাকে ইলেকট্রিক সেলাই মেশিন উপহার

নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সজল মিয়ার মা রুনা বেগমকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন উপহার দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রুনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রুনা বেগম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা। ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অবস্থানকালে তার ছেলে সজল মিয়া গুলিতে নিহত হন। তার মা রুনা বেগম আর্থিকসংকটে দিন কাটাচ্ছিলেন। আর তাই
সংসারের ব্যয় নির্বাহে সেলাই কাজ করার জন্য জেলা প্রশাসকের কাছে সেলাই মেশিনের আবেদন করেন রুনা বেগম। 

বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন সহায়তার সিদ্ধান্ত নেয় এবং তারই অংশ হিসেবে সোমবার মেশিনটি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য মো. জাবেদ আলম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top