প্রথমবারের সংসদ সদস্য হয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে নিজ এলাকায় সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের আয়োজনে ইফতার মাহফিলে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সংকর্ধনা শেষে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমি নির্বাচের আগে যেসব কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম তা অক্ষরে অক্ষরে পালন করবো। কেউকে কোন রকম অন্যায় কাজ করতে দেওয়া হবে না। অন্যায়কারীর কোন পরিচয় দেখা হবেনা, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সবাই শান্তিশৃঙ্খলা বজায় রেখে চলবেন।
এসময় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




