কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচির মধ্যে কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং বাদ ফজর কেন্দ্রীয় মসজিদে শহিদদের স্মরণে ও দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top