তালতলীতে জেলের জালে ২২ কেজির কোরাল

বরগুনার তালতলীতে বুড়ীশ্বর নদী আর বঙ্গোপসাগরের মোহনায় ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছেন  আ. মন্নান নামের এক জেলে। মাছটি তিনি তালতলী বাজারে ১৯ হাজার টাকায় বিক্রি করেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জেলে আ. মন্নান প্রতিদিনের মতো সাগরে ইলিশ শিকারে যাওয়ার পথে বঙ্গোপসাগর আর বুড়ীশ্বর নদীর মোহনায় মাছটি ভাসতে দেখে জাল ফেলেন। এ সময় মাছটি মৃত ছিল বলে জানান জেলে আ. মন্নান।

পরে মাছটি তালতলী মাছ বাজারে তালুকদার মৎস্য আড়তে এনে প্রকাশ্যে ডাকে ৮৫০ টাকা কেজি ধরে বশির মৃধা নামের একজন ব্যবসায়ী কিনে নেন। জেলে মন্নান বলেন, এত বড় আকৃতির কোরাল মাছ আর কখনো পাইনি। আমি ইলিশ শিকারে সাগরে যাচ্ছিলাম। আল্লাহ ভাগ্য রেখেছেন, কোরাল পেয়েছি। ১৯ হাজার টাকায় বিক্রি করতে পেরে খুশি হয়েছি। তবে মাছটি অনেকটা সাদাসে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম মেলেনি। নাহলে ৪০-৫০ হাজার টাকা পাওয়া যেত বলে তিনি ধারণা করেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভেক্টর বাইন বলেন, সাধারণত এত বড় কোরাল মাছ পাওয়া যায় না। তবে মাছটি মৃত পাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় পরিবেশ সংগঠকরা মনে করছেন, সাগরে বর্জ্য ফেলে পানি দূষিত করায় মাছটি মারা যেতে পারে। এটি বিপর্যস্ত পরিবেশের প্রভাব বলে তারা মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top