বগুড়ার কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে শুক্রবার উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারি অফিসের উদ্যোগে এ মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এসময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেকসহ প্রাণিসম্পদ অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, প্রতিকেজি মাংস ৬৫০ টাকা দরে একজন ক্রেতা ২ কেজি মাংস কিনতে পারবেন।




