যুবদল কর্মীর ওপর হামলা, প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য কাকন মিয়ার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদল এ সমাবেশ আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা।

বক্তারা বলেন, কাকনের ওপর পরিকল্পিত এই বর্বর হামলা গণতান্ত্রিক রাজনীতি ও যুবদলের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা। অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে জুনদহ এলাকায় দুর্বৃত্তরা কাকন মিয়ার ডান হাতের আঙ্গুল কেটে দেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top