ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকার আহাদ আলীর ছেলে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ভুক্তভোগীর পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুরের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top