আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১০ লাখ দিরহাম পেয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকা।

আমিরাতের আল আইনে শহরে বসবাস করেন আলাউদ্দিন হাজী আবু সাঈদ নামের এই প্রবাসী। প্রায় ২১ বছর ধরে দেশটিতে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

শুক্রবার এক প্রতিবেদনে আমিরাতি সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, লটারির যে টিকিটে প্রায় সাড়ে তিন কোটি টাকা জিতেছেন, সেটি আরও ৯ বন্ধুর সঙ্গে কিনেছেন তিনি।

আলাউদ্দিন জানান, গত ছয় বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। তিনি বলেন, আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।

লটারির অর্থ দিয়ে কী করবেন সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি আলাউদ্দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top