এই দেশটি আমার প্রথম ঠিকানা, এই দেশে আমার শেষ ঠিকানা হলো ফেনীতে তারেক রহমান।

জনসমাবেশের মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়ান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বক্তব্য শেষ করে তিনি গাড়িতে করে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। এর আগে বেলা তিনটায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জনসভায় কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চের পাশে গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সিলেটে জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন তারেক রহমান। পরদিন শুক্রবার ঢাকায় সমাবেশ করেন। গতকাল শনিবার রাতে চট্টগ্রামে এসে পৌঁছান তারেক রহমান। রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে সমাবেশের পর বিকেলে তিনি ফেনীতে এসে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে জনসভায় যোগ দেন। এরপর সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও দুটি জনসভা করবেন তিনি। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন। এই জনসভা রাত ১২টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top