দেশে সোনার মূল্য আবার বাড়ছে এবং এটি মানুষের কাছে খুব উৎসাহের সূত্র।

দেশে দুই দিনের দেরিতে সোনার দাম আবার বাড়ছে। এবার ভরিতে বাড়বে দেড় হাজার টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াবে ২ লাখ ৫৭ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।জুয়েলার্স সমিতি আজ রোববার সোনার দাম সমন্বয় করেছে। তার আগে গত শুক্রবার সকালে সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমে। তবে দুপুর সোয়া ১২টার দিকে সোনার দাম বৃদ্ধি পায় ৬ হাজার ২৯৯ টাকা। তাতে সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনাসহ ভূরাজনৈতিক অস্থিরতার জেরে এক মাস ধরে সোনার দাম বাড়ছে। গতকাল শনিবার সোনার প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৪ হাজার ৯৮৮ ডলারে। এটি বৈশ্বিক বাজারে সর্বোচ্চ দাম। এর প্রভাবে দেশের বাজারে দাম সমন্বয় করছে জুয়েলার্স সমিতি।করোনার পর গত পাঁচ বছরে দেশ-বিদেশে, সোনার দাম দ্রুতগতিতে বেড়েছে। ২০২৩ সালের ২১ জুলাই সোনার ভরি এক লাখ টাকায় পৌঁছায়। গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ ও অক্টোবরে দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। বৃহস্পতিবার আড়াই লাখ টাকা পেরিয়ে যায় সোনার দাম।নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৪১৯ এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ভরিপ্রতি ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫৭৫ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৪ হাজার ৫০ টাকা দাম বাড়ছে।অলংকার বানাতে ক্রেতাদের ভরিপ্রতি ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ মজুরি দিতে হবে। সেই হিসাবে আগামীকাল থেকে এক ভরি ২২ ক্যারেটের সোনার অলংকার বানাতে খরচ পড়বে মোট ২ লাখ ৮৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের ক্ষেত্রে মোট খরচ পড়বে ২ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকা।এদিকে সোনার পাশাপাশি রুপার দামও বাড়ছে। এবার ভরিতে বাড়ছে ৯৩৩ টাকা। আজ পর্যন্ত ২২ ক্যারেট রুপার দাম ছিল ৬ হাজার ২৯৯ টাকা। আগামীকাল থেকে দাম বেড়ে হবে ৭ হাজার ২৩২ টাকা। রুপার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top