আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬

আওয়ামী লীগের রাজনীতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’

গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন মির্জা ফখরুল। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছিলেন।

আওয়ামী লীগের কার্যক্রম সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এগুলি হঠাৎ হঠাৎ বের হয়ে আসে। আমি বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে মনে করি না। আমি মনে করি যে, রাজনীতির মাধ্যমে দেশকে প্রগতি করতে হবে, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। ভিন্নভাবে কেউ রাজনীতি করে গণতন্ত্রকে বাধা দেয়, পথ বন্ধ করে দেয়…। মুভ না করে কাজ করুন।’

মির্জা ফখরুল বলেছেন যে, যেহেতু এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে, তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। পিপল তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top