২০২৫জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের দাবি এনসিপির

২০২৫ জুলাই সনদে বলা হয়েছে যেভাবে, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের দাবি এনসিপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে দেওয়া ‘কলঙ্কজনক’ রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে এই মন্তব্যটি করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন এই রায়কে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করেছেন।

এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। আখতার হোসেন বলেন, “হাসিনা সরকারের আমলে দেওয়া কলঙ্কজনক রায় থেকে দেশের বিচার বিভাগ ও জাতি মুক্তি লাভ করেছে। ঐকমত্য কমিশনে আমরা ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল একমত হয়েছিলাম, দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। জুলাই সনদে এ ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।”

কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ত্রয়োদশ সংশোধনীর মতো হবে নাকি জুলাই সনদে যেভাবে বলা হয়েছে সেভাবে গঠিত হবে সে প্রশ্নটি রয়ে গেছে।

আখতার হোসেন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বে কার মতো করে নয়, বরং জুলাই সনদে যেভাবে প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে,”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top