লেবুপানি খাওয়ার যে ৮ উপকারের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানিতে এক টুকরো লেবু মিশিয়ে পান করুন। সুস্থ থাকার আলোচিত পরামর্শগুলোর একটি এটা। শুধু শরীর ‘ডিটক্স’ করা না, লেবু পানি খেলে আরও অনেক উপকার মেলে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ডায়েটেশিয়ান কাইলি বেনসলে বলেন, ‘শুধু পানিতে শরীরের পানির চাহিদা পূরণ হয়। কিন্তু লেবুযুক্ত পানি খেলে শরীর ও মনে তার ইতিবাচক প্রভাব পড়ে। অথচ পানিতে লেবু মেশানো খুবই সহজ একটি কাজ, যা সাধারণ পানিকে অসাধারণ করে তোলে।

’লেবু পানির চমৎকার ৮ স্বাস্থ্যগুণ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ডায়েটিশিয়ান কাইলি বেনসলে এবং স্প্যানিশ স্লো লাইফ হাউসের পরিচালক ও পুষ্টিবিদ লোউরা পারাদা।পেটের সুস্থতাকে সমর্থন করেলোউরা পারাদা বলেন, ‘সকাল সকাল শরীরের হজম প্রক্রিয়া শুরু করতে পানিতে এক টুকরো লেবু মিশিয়ে খাওয়া দারুণ অভ্যাস।’ এ ছাড়া, এটি অজীর্ণতা, হার্টবার্ন এবং পেট ফুলে যাওয়ার সমস্যা কমাতে সাহায্য করে। পেটে গ্যাসের সমস্যা ঠেকাতেও চমৎকার কাজ করে লেবুপানি।কোষ্ঠকাঠিন্য কমায়লেবু পানি হজম প্রক্রিয়া সহজ করে। যে কারণে এটি সকালে খাওয়ার পর টয়লেটের সময়টাকে আরামদায়ক করে, কারণ লেবুপানি কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। এছাড়া, লেবু ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেটের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে।লেবু পানি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। কারণ লেবুর রসে ভিটামিন সি অনেক বেশি থাকে। এ ছাড়া লেবু ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং বিভিন্ন এনজাইম সমৃদ্ধ।

গবেষণায় দেখা গেছে, লেবুর মধ্যে এমন খনিজ থাকে যা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারি।চেহারায় তারুণ্য রজায় থাকেউচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের কোষের ক্ষতি প্রতিরোধ করে। যে কারণে বয়স হওয়ার পরও ত্বকে কোনো ভাজ পড়ে না। কাইলি বেনসলে বলেন, ‘লেবুর খোসা ত্বকে অ্যান্টিএজিং সুবিধা দেয়। ত্বকের কোষের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে।’শরীরকে হাইড্রেটেড রাখেপ্রতিটি ব্যক্তির শরীরেই পর্যাপ্ত পানি দরকার হয়। লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখে। বিশেষ করে খালি পেটে সকালে লেবু পানি খাওয়ার অভ্যাস মেটাবলিজম বাড়ানোর করার একটি কার্যকর উপায়। লেবুর রস মেশানো পানিতে বাড়তি স্বাদ যোগ হয়, যে কারণে বেশি পানি খাওয়ার অভ্যাস তৈরি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top