গ্রাহকদের জন্য একটি আধুনিক এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে তাদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং সিস্টেম আপগ্রেডেশন শুরু করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এই কাজের জন্য ব্যাংকটির বিভিন্ন সেবা ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ দিন বন্ধ থাকবে। কোনটি কোন দিন বন্ধ থাকবে, এটি ইতিমধ্যে জানানো হয়েছে। এটির সাথে সম্মতি জানানোর জন্য বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এটিএম ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব অনলাইন ব্যাংকিং সেবা পূর্ন বন্ধ থাকবে। নগদ লেনদেন সহ সব শাখা ও উপশাখা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুধু নগদ লেনদেন এবং সীমিত পরিসরে শাখাভিত্তিক ব্যাংকিং সেবা আবার চালু হবে। ৮ ফেব্রুয়ারি সব ধরনের নিয়মিত এবং অনলাইন ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।জানা গিয়েছে, ডিজিটাল ব্যাংকিংের এই যুগে গ্রাহকসেবা এবং লেনদেনের নিরাপত্তা সুসংহত করতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তাদের ‘কোর ব্যাংকিং সিস্টেম’ (সিবিএস) আধুনিকভাবে উন্নত করতে চলেছে।
এই জন্য ব্যাংকটির নিয়মিত লেনদেন কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। এই বিশেষ কারিগরি ডাউনটাইম বা সেবা স্থগিত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে, যাতে ব্যাংকটি দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে পারে।তবে ৩০ এবং ৩১ জানুয়ারি শুক্র ও শনিবার এবং ৪ ফেব্রুয়ারি শবে বরাতের নির্ধারিত ছুটি থাকবে। এতে শাখাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম প্রকৃতপক্ষে তিন দিন বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং এবং এটিএম সেবা ৯ দিন বন্ধ থাকবে।



লম্বা ছুটি
গ্রাহকের ভোগান্তি পোহাতে হবে 😡