হেরে যাওয়ার ভয়ে কেউ নির্বাচনকে কলঙ্কিত করতে পারে: এস এম জাহাঙ্গীর

বহুল প্রতিক্ষিত এই নির্বাচনের মাধ্য দিয়ে জনগণের আকাঙ্খা পূরণ হবে বলে মনে করেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। জনগণের রায়ে তিনি নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করেন। আর অন্য প্রার্থীদের মনে করেন বন্ধু। 

তিনি বলেন,  ‘একটা সুষ্ঠু নির্বাচন হবে। হয়তোবা হতে পারে কোন গোষ্ঠী যারা মনে করতে পারে, তারা হেরে যাবে। তারা যদি কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, ভোটে কালিমা লাগাতে চায়, হয়তো চেষ্টা করতে পারে। কিন্তু সবার প্রচেষ্টায় একটা সুন্দর নির্বাচন হবে বলে আমার প্রত্যাশা। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি আশা করব যারা এই ভোটের সাথে জড়িত যারা এই ভোট কেন্দ্রের সাথে জড়িত সবাই সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং ‘জনগণ যে ভোটের জন্য কাঙ্খিত যে ভোট চায় সেই ভোটের প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ সন্ধ্যার পরে রেজাল্ট এর মাধ্যমে। আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে। যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে। অনেকদিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চনা সেই গঞ্জনা সবকিছু থেকে ইনশাআল্লাহ আজকে তারা পরিত্রাণ পাবে। বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে। যে সরকার হবে মানবিক সরকার, জনগণের জন্য সরকার। 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ দেখলাম, আমি নিজে ভোট দিয়েছি। আশা করি এখানকার পরিবেশ ভালো।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top