সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত অধ্যক্ষ এবং অন্তর্বর্তীকালীন প্রশাসকের সুপারিশের ভিত্তিতে পূর্বঘোষিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, আজ রবিবারের পূর্বনির্ধারিত পরীক্ষা পরিবর্তন করে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এছাড়া পবিত্র রমজান মাস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে সাত কলেজের চলমান পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে সকাল ১০টা থেকে শুরু হবে। আগে এসব পরীক্ষা দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বের পরীক্ষাগুলো দুপুর ১২টা ৩০ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে। তবে পরীক্ষার সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাত কলেজ নিয়ে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এর আগে গত বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত অনুযায়ী পূর্ববর্তী ব্যাচগুলোর পরীক্ষা গ্রহণ-ফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top