বিএনপিতে কি ফিরবেন রুমিন ফারহানা?

সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত। পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আমার জন্য খুবই কঠিন ছিল। এবারের সংসদে আমার অবস্থান থাকবে দেশ ও সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ কথা বলেন। অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা।

বিএনপিতে ফেরার প্রশ্নে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই মূহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। আপনারা কেন যে সব কিছু আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি, তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি। এখানে আসলে আবেগকে নিয়ে আসার কিছু আছে বলে আমার মনে হয় না।

নির্বাচনের লড়াই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই লড়াইটা আমার খুবই কঠিন ছিল। ন্যাচারালি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি কঠিন ছিল। আমাকে নানানভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই। বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে, দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন বেটার হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top