প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত ব্যালট পেপারে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন যে ১২০টি প্রতীকসংবলিত পোস্টাল ব্যালটের তালিকা প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক (স্থগিত) রাখা হয়েছে। কেন এবং কী কারণে নৌকা প্রতীক পোস্টাল ব্যালটে রাখা হয়েছে—তার সঠিক উত্তর দিতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক রাখার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ইত্তেফাককে বলেন, আমি এখনো পোস্টাল ব্যালটের নমুনা কপি দেখেনি। নিবন্ধন স্থগিত থাকলে ব্যালটে নৌকা প্রতীক থাকার কথা নয়।
তবে ব্যালট পেপার দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।ইসি সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছিল ইসি। এই ১১৯টি প্রতীকের পাশাপাশি এবার পোস্টাল ব্যালটে ‘না ভোটের’ অপশন রাখা হয়েছে। যে ১১৯টি প্রতীক ব্যালটে রাখা হয়েছে তার মধ্যে রাজনৈতিক দলের প্রতীক আছে ৫৬টি। পোস্টাল ব্যালটের একটি প্রতীকের বিপরীতে ক্রস অথবা টিক চিহ্ন দিয়ে ভোটদান করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনবার জন্য জোর তৎপরতা শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রায় দেড় কোটি প্রবাসী ভোটারকে ভোটদানে উদ্ধুব্ধ করতে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে পোস্টাল ব্যালট প্রস্তুত করা হয়েছে। তবে ইসি যে পোস্টাল ব্যালট ক…


সত্যি হলে দুঃখ জনক