বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি সরকার গঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে নিজ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।
ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত।



