আজ শুক্রবার ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’। সকাল সাড়ে ৮টার দিকে বায়ুর মান ছিল ১৫৩। বায়ুর এই মান নিয়ে বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১৬তম। ঢাকার চেয়ে এই সময় সাভারের বায়ুদূষণ অনেক বেশি ছিল। সাভারে বায়ুদূষণের মাত্রা ২৭০। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। সকাল সাড়ে ৮টায় বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ছিল ভারতের রাজধানী নয়াদিল্লি, স্কোর ২০৩। বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়। দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকে। আজ যেমন ঢাকার চেয়ে খুলনা ও রাজশাহীর বায়ুদূষণ বেশ খানিকটা বেশি। খুলনার বায়ুর মান ১৯৮, রাজশাহীর ১৭৫, রংপুরের ১৬৭। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।




আজ শুক্রবার ছুটির দিনের সকালে ‘অস্বাস্থ্যকর’। সকাল সাড়ে ৮টার দিকে বায়ুর মান ছিল ১৫৩। বায়ুর এই মান নিয়ে বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১৬তম।