ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে আলোচনা করেছেন।
রবিবার ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, এই বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের শক্তি খাতের উন্নতির জন্য মার্কিন কোম্পানিগুলোর সহায়তা বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশের স্থলভাগে অনুসন্ধান, বিদ্যুৎ গ্রিড ও এলএনজি এবং এলপিজি সরবরাহে আমেরিকান জ্বালানি সমাধান দেশব্যাপী বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেছেন।




ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন।