গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি!

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে

আসন্ন মাসের মাঝামাঝি সময়ে “জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫” জারি করার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি খসড়া আদেশ চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় না পৌঁছায়, তাহলে সরকারই সিদ্ধান্ত দেবে আদেশে কী কী অন্তর্ভুক্ত থাকবে। সরকারি সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া আদেশটি উপস্থাপন করা হতে পারে। উপদেষ্টাদের দায়িত্ব ও প্রস্তুতি বিশ্বস্ত সূত্রে জানা যায়, উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে এই আদেশ বাস্তবায়নের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয় এবং তাদের সাত দিনের মধ্যে মতামত দিতে বলা হয়েছিল। আজ রোববার সেই সময়সীমা শেষ হচ্ছে। উপদেষ্টা ফাওজুল কবির জানিয়েছেন, “সময়সীমা নির্দিষ্ট না থাকলেও সমঝোতা না হলে সরকারই পরবর্তী পদক্ষেপ নেবে। চলতি মাসের মাঝামাঝি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।” আসন্ন বৈঠক ও গণভোট নিয়ে ভাবনা আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ কোনো পরিস্থিতি না ঘটলে এর আগে জরুরি বৈঠকের সম্ভাবনা নেই। এর আগে, ৩০ অক্টোবরের বৈঠকে বেশিরভাগ উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের পক্ষে মত দেন। তবে সর্বশেষ বৈঠকে একাধিক উপদেষ্টা প্রশ্ন তোলেন “নির্বাচন ও গণভোট…

3 thoughts on “গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি!”

  1. Profile photo ofkajolgraphics
    Mohammad Reazul ISLAM

    গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি

Leave a Reply to MD KUTUB UDDIN Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top