বিপুল ভোটে জয়ের প্রত্যাশা করছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। তিনি বলেছেন, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয় পাবো।
বৃহস্পতিবার যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টায় ভোট প্রদান শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
এখন পর্যন্ত ভোটের পরিবেশ কেমন দেখছেন- জানতে চাইলে নবীউল্লাহ নবী বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণকে কেন্দ্র করে কোনো অঘটনের শঙ্কা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনী সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা করেছে। যে কেউ চলমান শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বিঘ্নের অপপ্রয়াস চালালে জনতা ও নিরাপত্তা বাহিনী তা রুখে দেবে।



