আইএলওর কান্ট্রি ডিরেক্টরের স‌ঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর জনি সিম্পসনের স‌ঙ্গে মালদ্বী‌পে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম সাক্ষাৎ ক‌রে‌ছেন।

‌সোমবার (৯ ফেব্রুয়ারি) মা‌লের বাংলা‌দে‌শ হাইক‌মিশন জা‌নায়, বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হওয়া সাক্ষা‌তে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলও-এর মধ্যে সহযোগিতা জোরদারের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হ‌য়ে‌ছে।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কারিগরি সহায়তা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top