রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত, কমিশন পেলেন ২০৪ জন

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৯তম দীর্ঘমেয়াদি কোর্স ও ৬০তম বিশেষ কোর্সের ২০৪ জন অফিসার ক্যাডেটের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশে বলেন, শপথ নেওয়ার মধ্য দিয়ে সদ্য কমিশন পাওয়া অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

কঠিন সামরিক প্রশিক্ষণ পেয়ে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ১৮৪ জন ও ৬০তম বিএমএ বিশেষ কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট ভূলেও। কমিশন পাওয়া নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন নারী রয়েছেন। কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পরে ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠানের অতিথি এবং প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের মা-বাবা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট তাঁকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, সদ্য কমিশন পাওয়া অফিসারদের মা-বাবা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

3 thoughts on “রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত, কমিশন পেলেন ২০৪ জন”

  1. অফিসারদের মা-বাবা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top