সুস্থতার আর আত্মার শান্তিতে কেউ করলো ইয়োগা, কেউবা বেছে নিয়েছেন ‘সাউন্ড হিলিং সেশন’।
গুলশান দুইয়ের বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কের উত্তর গেটে ঢুকতেই চোখে পড়ে এপেক্সের স্বাস্থ্য-পরামর্শ স্টল। স্টলে ইমন ও কাদির ল্যাপটপ আর প্রিন্টার নিয়ে ব্যস্ত। স্টলের সামনে ভিড়। তারা বিনামূল্যে পায়ের ডায়নামিক পেডাগ্রাফি মূল্যায়ন করে দিচ্ছে।দুজন জানান, এপেক্স ডক্টর মাউচ হল এপেক্স ফুটওয়্যার লিমিটেডের থেরাপিউটিক জুতার ব্র্যান্ড। এতে রিফ্লেক্সোলজি এবং ফাইভ জোন প্রযুক্তি ব্যবহার করা হয়। লক্ষ্য আরাম, সাপোর্ট এবং পায়ের সুস্থতা নিশ্চিত করা। সব বয়সের জন্য জুতা আছে। বিশেষ করে ডায়াবেটিক ফুট কেয়ারে ব্র্যান্ডটি অতিরিক্ত গুরুত্ব দেয়।রাজধানীর এই পার্কে চলছে ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’. যা বাংলাদেশের অন্যতম ইয়োগা এবং ওয়েলনেস উৎসব হিসেবে এরই মধ্যে জায়গা করে নিয়েছে।’বি ইন ইয়োর ফ্লো’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য হল- মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সুস্থতার চর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। এমনটাই জানালেন উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা শাজিয়া ওমর।এ বছরের আয়োজন সাজানো হয়েছে পাঁচটি অভিজ্ঞতা জোনে। ‘ফিটনেস প্যাভিলিয়ন’, ‘মেডিটেইশন…সব মিলিয়ে যোগব্যায়াম, নাচ, ধ্যান, গল্প, থিয়েটার, আর্ট, ফিটনেস সেশন, বই প্রকাশসহ একশোর…শুক্রবার দ্বিতীয় দিনের সকালটা শুরু হয় শান্ত পরিবেশে। তারপর ধীরে ধীরে ভিড় বাড়ে। কেউ হাঁটছেন; কেউ…সকালের প্রথম আয়োজন ছিল ‘থ্রাইভ ওয়াকাথন’। অংশগ্রহণকারীরা ধীর গতিতে হাঁটে এবং নিজেদের সুস্থতার…ইয়োগা প্রশিক্ষক দ্যুতি বলেন, “দীর্ঘ সময় বসে কাজ করার ফলে শরীর হয়ে পড়ে অনমনীয়; মেরুদণ্ডে টান,…প্লে-গ্রাউন্ডে ফারিয়া শিশুদের জন্য ইয়োগা সেশন করান। শিশুরা সহজ ভঙ্গি শেখে এবং শ্বাসপ্রশ্বাসে মন…’আর্ট সোল জোনে’ ফাতেমার ব্রাশস্টোরি সেশন শিশুদের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। তারা রং আর তুলিতে নিজের…অ্যাম্ফিথিয়েটারে ‘এলোরা বাংলা সিংআলং’ শুরু করতেই শিশুরা গান ধরে। হাততালি আর হাসিতে জায়গাটি ভরে ওঠে।…মেডিটেইশন গার্ডেনে গুঞ্জনের মেডিটেশন সেশন শান্ত পরিবেশ তৈরি করে। অংশগ্রহণকারীরা চোখ বন্ধ করে…’আর্ট সোল জোনে’ হাসিমুখ এবং শর্মী’র ‘ক্রাফটস সেশনে’ বিভিন্ন উপকরণ দিয়ে হাতেকলমে কাজ শেখে শিশুরা।…’মেড গার্ডেনে’ চাঁদের বুড়ির গল্প শোনায় শিশুরা মন দিয়ে শোনে এবং গল্প নিয়ে কথা বলে।ইয়োগা শালায় ফাহাদের ‘আর্ম অ্যাগেডন সেশন’ শিশুদের সক্রিয় করে। তারা হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম…



