পবিত্র রমজান উপলক্ষে দরিদ্র ও এতিমদের সহায়তা দিয়েছে রাঙামাটি ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির (১২ ব্যাটালিয়ন)।
বুধবার সকালে বরকল উপজেলার ছোট হরিণা বিজিবি জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া বিজিবির ক্যাম্পের এলাকায় দরিদ্র জনগোষ্ঠী ও এতিম বাচ্চাদের সহায়তা তুলেদেন রাঙামাটি ছোট হরিণা বিজিবির (১২ ব্যাটালিয়ন) জোনের কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এসময় তিনি বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ফারুক ই আযম (রা.) হেফজাখানা এতিমখানায় রমজান উপলক্ষে খাদ্য সামগ্রি বিতরণ করেন। একইসঙ্গে মাদরাসার জন্য আসবাবপত্র বিতরণ করেন। এছাড়া ৭০টি পরিবারকে সহায়তা দেন তিনি।
রাঙামাটি ছোট হরিণা বিজিবির (১২ ব্যাটালিয়ন) জোনের কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত রক্ষা ও দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশপাশি বিজিবির মানবিক সহায়তার অব্যাহত থাকবে।



