ভিসা ছাড়াই বেইজিংয়ে যেতে পারবেন ব্রিটিশ ও কানাডীয়রা

কানাডা ও বিট্রিশ নাগরিকরা ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবে বলে নিশ্চিত করেছে বেইজিং। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রীতি বেইজিংয়ে উভয় দেশের প্রতিনিধিদের সফরের পর চুক্তির আওতায় ভ্রমণের সুযোগ দেওয়া পাচ্ছেন। 

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। সম্প্রীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি বেইজিং সফর করেন। সফররে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

উভয় নেতাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মতো শীর্ষ চীনা নেতাদের সঙ্গে বৈঠকের অগ্রগতির প্রশংসা করেছেন, যার মধ্যে তাদের নাগরিকদের চীনে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

বেইজিং জানিয়েছে, ভিসা ছাড়াই এ দেশগুলোর সাধারণ পাসপোর্টধারীরা ব্যবসা, পর্যটন, আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে দেখা, বিনিময় বা ট্রানজিটের জন্য ৩০ দিনের বেশি সময়ের জন্য চীনে প্রবেশ করতে পারবেন। এতে চীন এবং অন্যান্য দেশের জনগণের সঙ্গে তথ্য আদান প্রদান আরও সহজতর করার জন্য প্রক্রিয়া বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র: এএফপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top