ইরান ইস্যুতে ‘কূটনৈতিক সমাধানের’ আহ্বান কালাসের

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রত্যাশিত আলোচনার আগে উত্তেজনার মুখেও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। ব্রাসেলসে  রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের  বৈঠকের আগে তিনি এই আহ্বান জানান। 

কাজা কালাস বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের আরও একটি যুদ্ধের প্রয়োজন নেই। আমাদের ইতোমধ্যেই অনেক কিছু আছে। 

তিনি আরও বলেন, এটা সত্য ইরান তাদের সবচেয়ে দুর্বলতম স্থানে রয়েছে। আমাদের এই সময়টিকে একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সত্যিই কাজে লাগানো উচিত।

এদিকে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ২০তম প্যাকেজের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেতারা একমত হতে পারে নি।কাজা কালাসের মতে, ইউরোপীয় কমিশন নিষেধাজ্ঞার বিষয়গুলেঅ এগিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এ বিষয়ে যেসব দেশ তাদের বাধা দিচ্ছে তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৈৗমত্ব রক্ষায় ওয়াশিংটনের যে কোনো প্রদক্ষেপ নিবিড়িভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে যেকোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

সূত্র: এএফপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top