ইরানে বিক্ষোভের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। গত মাসে তেহরানে শুরু হওয়া এ বিক্ষোভ এখনও দেশের ৩১ প্রদেশে ছড়িয়েছে। চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন।
শুক্রবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন এবং নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে।
টাইমস ম্যাগাজিন জানিয়েছে, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। গুলিতে প্রাণ হারিয়েছে বেশিরভাগ মানুষের। সাময়িকীটি বলেছে, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে এবং ট্রাম্পের হুমকি উপেক্ষা করা হবে।
বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতে হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার হাসপাতাল থেকে মরদেহ সরিয়ে ফেলা হয়েছে এবং উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীদের গুলি ছোড়ানো হয়েছে। নিহতদের বেশিরভাগ তরুণ।
তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন।



