শীর্ষ ১০ আইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পেলো বেসিস অ্যাওয়ার্ড

দেশের শীর্ষ ১০টি আইটি এবং আইটিইএস সেবা রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অ্যাওয়ার্ড দেয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট শীর্ষক এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

আইটি রপ্তানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ২০২৪–২৫ অর্থবছরে শীর্ষ ১০ প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। অনুষ্ঠানের অতিথিরা প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তাদের হাতে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো-বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।

দেশের তথ্যপ্রযুক্তি রপ্তানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও উদযাপনের মধ্যে একই সময়ে অনুষ্ঠিত হয় ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬’।

1 thought on “শীর্ষ ১০ আইটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পেলো বেসিস অ্যাওয়ার্ড”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top