আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন—পরিবার, বন্ধু কিংবা অফিসের কাজ সবকিছুর যোগাযোগেই এটি এখন অপরিহার্য। কিন্তু জানেন কি, আপনার অজান্তেই কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তাহলে বিপদে পড়তে পারেন আপনি নিজেই!
ভুলবশত বা হ্যাকিংয়ের মাধ্যমে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়লে, আপনার ব্যক্তিগত বার্তা, ছবি ও তথ্য সবই ঝুঁকির মুখে পড়তে পারে। তবে চিন্তার কিছু নেই—মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি বুঝে নিতে পারবেন, আপনার হোয়াটসঅ্যাপ নিরাপদ আছে কি না।

চলুন জেনে নিই ৫টি সহজ উপায়ে কিভাবে বুঝবেন, কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কি না—
১. লিঙ্কড ডিভাইস চেক করুন
হোয়াটসঅ্যাপ খুলে যান Settings > Linked Devices এ।
এখানে যদি কোনো অচেনা ডিভাইস (যেমন অজানা ফোন, কম্পিউটার বা ব্রাউজার) দেখা যায়, সঙ্গে সঙ্গে লগ আউট করে দিন। চাইলে এখান থেকেই একসঙ্গে সব ডিভাইস থেকে লগ আউট করতে পারবেন।
২. ওয়েব বা ডেস্কটপ লগইনের নোটিফিকেশন দেখুন
কেউ যদি হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণে আপনার অ্যাকাউন্টে ঢুকে, তাহলে ফোনে নোটিফিকেশন আসে। এমন কোনো সতর্কবার্তা পেলে অবিলম্বে যাচাই করুন।
৩. অচেনা চ্যাট বা বার্তা খেয়াল করুন
হঠাৎ নতুন কোনো গ্রুপে যুক্ত হয়ে গেলেন? এমন কোনো বার্তা পাঠানো হয়েছে, যা আপনি লেখেননি? এমন হলে বুঝবেন, কেউ আপনার অ্যাকাউন্টে হাত দিচ্ছে।
৪. লাস্ট সিন ও অনলাইন স্ট্যাটাস মিলিয়ে দেখুন
আপনি অ্যাপে ঢুকেননি, অথচ অন্যরা আপনাকে ‘অনলাইন বা ‘লাস্ট সিন রিসেন্টলি’ দেখছে—এটা স্পষ্ট ইঙ্গিত যে, আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে।
৫. সিকিউরিটি কোড পরিবর্তনের নোটিফিকেশন পান
যদি কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে তাহলে এনক্রিপশন সিকিউরিটি কোড বদলে যেতে পারে। এটি জানতে যান Settings > Account > Security এ, তারপর Show Security Notifications অপশনটি চালু করুন।
কিছু দরকারি পরামর্শ
১. অজানা কোনো ডিভাইসে লগ ইন থাকলে সঙ্গে সঙ্গে লগ আউট করুন।
২. সন্দেহজনক বার্তা বা গ্রুপে যুক্ত হলে নিরাপত্তা যাচাই করুন।
৩. প্রয়োজনে হোয়াটসঅ্যাপ রিসেট করে নতুন পিন ব্যবহার করুন।
৪. নিজের তথ্য সুরক্ষার দায়িত্ব আপনারই। একটু সতর্কতা আর সচেতনতা থাকলেই, হোয়াটসঅ্যাপে আপনি থাকতে পারেন সম্পূর্ণ নিরাপদ।




এটা বন্ধ করতে হবে
Good
কিভাবে সম্ভব
সতর্কতা পালন করেন
সঠিক পরামর্শ দেয়ার জন্য দন্যবাদ
প্রযুক্তি ব্যবহারে আমাদের আরো সচেতন হওয়া উচিত।
সতর্কতা অবলম্বন করা উচিত