ভাঁজনযোগ্য স্মার্টফোন এখন আর পরীক্ষামূলক কোনো প্রযুক্তি নয়। ধীরে ধীরে এটি মূলধারার বাজারে জায়গা করে নিচ্ছে। সেই বাস্তবতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে স্যামসাং। গ্যালাক্সি জেড ফোল্ড ৮ দিয়ে প্রতিষ্ঠানটি ভাঁজনযোগ্য ফোনের নকশা, ব্যবহারযোগ্যতা ও প্রযুক্তিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এই নতুন কাঠামোর ফলে স্ক্রিন ভাঁজ করলেও চোখে পড়ার মতো কোনো দাগ থাকে না। ভিডিও দেখা, গেম খেলা কিংবা একসঙ্গে একাধিক কাজ করার সময় অভিজ্ঞতা হয়েছে আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন। জানা গেছে, এই প্রযুক্তি প্রথমে অ্যাপলের ভাঁজনযোগ্য আইফোনের জন্য তৈরি হলেও বাস্তবে বাজারে আসছে স্যামসাংয়ের হাত ধরেই।
চওড়া স্ক্রিনে বাড়তি স্বাচ্ছন্দ্য
ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল ভাঁজনযোগ্য ফোনের স্ক্রিন খুব সরু হওয়ায় অনেক কাজে অসুবিধা হয়। গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ সেই জায়গায় বড় পরিবর্তন এনেছে স্যামসাং। ফোনটিতে আগের তুলনায় চওড়া স্ক্রিন লেআউট দেওয়া হয়েছে।
এর ফলে ভিডিও দেখার সময় কালো ফাঁকা অংশ কমে গেছে। ডকুমেন্ট সম্পাদনা, স্প্রেডশিট ব্যবহার কিংবা একসঙ্গে একাধিক অ্যাপ চালানো আরও সহজ হয়েছে। বিনোদনপ্রেমীদের জন্য গেমিং ও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতাও হয়েছে আরও গভীর।
হালকা গড়ন, শক্তিশালী ব্যাটারি
বড় স্ক্রিন ও উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ওজন মাত্র ২০০ গ্রাম। এটি ভাঁজনযোগ্য ফোনের মধ্যে অন্যতম হালকা। ফলে দীর্ঘ সময় হাতে ধরে ব্যবহার করলেও চাপ কম অনুভূত হয়।
এই ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা স্যামসাংয়ের ভাঁজনযোগ্য ফোন সিরিজে প্রথম। এতে আগের মডেলগুলোর ব্যাটারি সংক্রান্ত দুর্বলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। কাজ, ভ্রমণ কিংবা বিনোদনে সারাদিন ফোন ব্যবহার করা সহজ হয়েছে।
নতুন মানদণ্ডের পথে
গ্যালাক্সি জেড ফোল্ড ৮ শুধু একটি নতুন ফোন নয়। এটি ভাঁজনযোগ্য স্মার্টফোনের ভবিষ্যৎ দিকনির্দেশনা দিচ্ছে। ক্রীজমুক্ত ডিসপ্লে, চওড়া স্ক্রিন, হালকা গড়ন ও বড় ব্যাটারি মিলিয়ে এটি প্রযুক্তি ও ব্যবহারিকতার নতুন মানদণ্ড তৈরি করছে।
তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য এই ফোন কাজ, বিনোদন ও সৃজনশীলতার নতুন সুযোগ এনে দিতে পারে। ভাঁজনযোগ্য ফোন যে শুধু অভিনব নয়, বরং দৈনন্দিন ব্যবহারের জন্যও কার্যকর হতে পারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ সেই বার্তাই দিচ্ছে।
সূত্র : গিকি-গ্যাজেটস



