বিতর্কের মুখে গ্রক-এ ছবি এডিট সুবিধায় রাশ টানল মাস্কের এক্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক-এর মাধ্যমে ছবি এডিটের সুবিধায় রাশ টানছে এক্স। এবার কেবল পেইড গ্রাহকদের জন্যই এটি ব্যবহারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
মাস্কের এআই স্টার্টআপ ‘এক্সএআই’-এর তৈরি গ্রক-এর নতুন এক টুল ব্যবহার করে ‘আপত্তিকর’ বা ‘যৌনতাপূর্ণ ভুয়া ছবি’ তৈরির অভিযোগ ওঠার পর কোম্পানিটি এই কঠিন পদক্ষেপ নেয়ন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।


ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে অন্য কারো নগ্ন ছবি অনুমতি ছাড়াই তৈরির সুযোগ দেওয়ার পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চ্যাটবটটি।
তবে এক্স বলেছে, এখন কেবল পেইড সাবস্ক্রাইবাররাই এ সুবিধা পাবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর নাম ও পেমেন্ট সংক্রান্ত তথ্য এখন থেকে কোম্পানিটির রেকর্ডে থাকবে।
এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্স কর্তৃপক্ষ।
বিবিসি লিখেছে, সাবস্ক্রিপশন নেননি এমন ব্যবহারকারীরা এখনও ছবি এডিটের জন্য গ্রক-এর আলাদা অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে পারছেন।
পর্নোগ্রাফি, যৌন সহিংসা ও অনলাইন অপব্যবহারের আইনি নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ অধ্যাপক ক্লেয়ার ম্যাকগ্লিন বলেছেন, “অপব্যবহারের জোয়ারের জন্য জবাবদিহি করতে বাধ্য করার প্রতিবাদে মাস্ক অনেকটা শিশুদের মতো জেদ বা রাগ দেখাচ্ছেন।
“গ্রক যেন অপব্যবহারের কা

“গ্রক যেন অপব্যবহারের কাজে ব্যবহৃত হতে না পারে সেজন্য দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার বদলে অধিকাংশ ব্যবহারকারীর জন্য এ সুবিধাটিই বন্ধ করে দিল কোম্পানিটি।”
সাইটটিতে অবৈধ এআই ছবি তৈরির অভিযোগ নিয়ে সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রক সংস্থা অফকমকে এক্সের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানানোর পরই এক্স-এর এই পদক্ষেপ এলো। ওই আহ্বানে কার্যকর নিষেধাজ্ঞার বিষয়টিও ছিল।
গ্রক ব্যবহার করে প্রাপ্তবয়স্ক ও শিশুদের ‘আপত্তিকর যৌনতাপূর্ণ’ ছবি তৈরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বিষয়টি অত্যন্ত ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’।


এ ধরনের কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে অফকম-এর প্রতি ‘পূর্ণ সমর্থন রয়েছে’ বলেও উল্লেখ করেছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, “এটি সম্পূর্ণ অবৈধ। আমরা এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করব না। সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি আমি।”
“আমরা আশা করছি গ্রক ও এক্স-এর ব্যাপারে অফকম তাদের হাতে থাকা সব ধরনের ক্ষমতা ব্যবহার করবে।”
‘অনলাইন সেইফটি অ্যাক্ট’-এর আওতায় অফকম চাইলে কোনো ব্যাংক বা বিজ্ঞাপনী কোম্পানি যেন এক্স-কে অর্থ লেনদেনে সাহায্য না করে- এমন রুলিং পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে পারে। একইসঙ্গে আইএসপিগুলোকেও নির্দেশও দিতে পারে যেন এ প্ল্যাটফর্মটি ব্লক করা হয়।
এ বিষয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অফকম।


গ্রকের এ নতুন টুলের মাধ্যম সরাসরি কোনো পোস্টে বা অন্যের পোস্টের নিচের মন্তব্যে ট্যাগ করে নির্দিষ্ট কোনো উত্তরের জন্য অনুরোধ করতে পারেন ব্যবহারকারীরা।
তবে এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ছবি এডিটের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতে মানুষের শরীর থেকে প্রায় সব পোশাক সরিয়ে ফেলার অনুরোধও করতে পারেন।
গ্রক ব্যবহারকারীদের এমন অনেক অনুরোধ রেখেছে, যেখানে নারীদের ছবি এডিট করে তাদের বিকিনি বা খুব সামান্য পোশাকে দেখানোর কথা বলা হয়েছিল। যাদের ছবি নিয়ে এমন করা হয়েছে তারা বলেছেন, এর ফলে চরম ‘অপমানিত’ ও ‘মানুষ হিসেবে তুচ্ছ’ বোধ করছেন তারা।
প্ল্যাটফর্মটিতে যারা এ ধরনের ছবি আপলোড করেছেন তাদের ছবি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে এক্স এবং বলছে, ‘ছবি তৈরি ও এডিটের সুবিধাটি বর্তমানে কেবল পেইড সাবস্ক্রাইবার জন্য প্রযোজ্য।


মাস্কের কোম্পানিটি আরও বলেছে, এসব সুবিধা চালু করতে এখন ‘সাবস্ক্রাইব’ করতে হবে ব্যবহারকারীদের।

2 thoughts on “বিতর্কের মুখে গ্রক-এ ছবি এডিট সুবিধায় রাশ টানল মাস্কের এক্স”

  1. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক-এর মাধ্যমে ছবি এডিটের সুবিধায় রাশ টানছে এক্স। এবার কেবল পেইড গ্রাহকদের জন্যই এটি ব্যবহারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

  2. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রক-এর মাধ্যমে ছবি এডিটের সুবিধায় রাশ টানছে এক্স। এবার কেবল পেইড গ্রাহকদের জন্যই এটি ব্যবহারের সুযোগ দিচ্ছে ইলন মাস্ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top