কখনো কখনো প্রকৃতির শব্দের দরজা বন্ধ রেখে, কথা বলে আলোর ভাষায়। আকাশ তখন আর আকাশ নয়—সেই মোহনীয় অভিজ্ঞতা এবার প্রথমবারের মতো বাংলাদেশে উপভোগ করতে যাচ্ছে প্রযুক্তিপ্রেমীরা। ইন্ডাস্ট্রি-লিডিং ড্যান্সিং অরোরা ডিজাইনে শিগগিরই উন্মোচন হতে যাচ্ছে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।
অরোরা সবসময়ই স্বপ্নদর্শীদের প্রতীক হিসেবে পরিচিত। এই ভাবনাকে কেন্দ্র করেই অপো নিয়ে এসেছে এক নতুন ডিজাইন দর্শন, যা শুধু দেখার জন্য নয়—অনুভব করার জন্য। ড্যান্সিং অরোরা ডিজাইন গতিশীলতা, রূপান্তর ও অন্তর্নিহিত দীপ্তিকে তুলে ধরে। ফোনটি প্রযুক্তির ব্যাপক ব্যবহার থাকলেও আলাদা করে চোখে পড়ে না, বরং শৈল্পিকতায় মিশে থাকে।
এই আকাশছোঁয়া গল্প আরও বিস্তৃত হয়েছে ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ডাইনামিক হলো ক্যামেরা ডেকো ডিজাইনে। ইন্ড্রাস্ট্রিতে এই প্রথমবার অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক টেক্সচার ফোনের পেছনের কভারকে প্রাণবন্ত করে তুলেছে। ইন্ড্রাস্ট্রি-ফার্স্ট ড্যান্সিং অরোরা ডিজাইন নিয়ে অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি যখন বাংলাদেশে আসতে চলেছে, তখন এটি শুধু নতুন করে দেখার আহ্বান জানায় না—বাইরের জগৎ ও ভেতরের আলো—দুটোকেই নতুনভাবে অনুভব করার সুযোগ এনে দেয়। নীরবে, আত্মবিশ্বাসের সঙ্গে যে দীপ্তি এগিয়ে চলে—তারই নাম অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি।


