কম্পিউটার সিটির মেলা শুরু হচ্ছে ৮ ডিসেম্বর

আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশেষ কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ আয়োজিত হচ্ছে। এই মেলাতে বিভিন্ন পণ্য কিনে আকর্ষণীয় উপহার, মূল্যছাড়, ক্যাশব্যাক সহ নিশ্চিত উপহার পাওয়া যাবে। প্রতিদিন টেক সেলিব্রেটি আড্ডা, কনসার্ট, রাফেল ড্র ইত্যাদির আয়োজন করা হবে।

বিসিএস কম্পিউটার সিটির সভাপতি আকতার হোসেন খান জানান, মেলাতে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর এবং সিসি ক্যামেরা সহ নিত্যনতুন প্রযুক্তিপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। মেলা সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে এবং প্রবেশ মুল্যহীন।মেলার আহ্বানকারী মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া জানান, এই মেলাতে নানাধরনের অফার এবং মূল্যছাড়ে পণ্য পাওয়া যাবে। বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই ও টিপি-লিংক মেলায় অংশ নেবে এবং তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

4 thoughts on “কম্পিউটার সিটির মেলা শুরু হচ্ছে ৮ ডিসেম্বর”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top