ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

দীর্ঘ ১৭ বছর পর দেশে পা রাখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে স্বাগত জানান পরিবারের সদস্য ও দলের অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার একটু আগে তারেক রহমান এবং তার সঙ্গীদের নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তারেক রহমানকে পরিবারের সদস্যদের সাথে সাদরে স্বাগতম জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় জুবাইদা রহমানের মা ফুলের মালা দিয়ে তারেক রহমানের অভ্যর্থনা করেন। টেলিভিশন দৃশ্যে তারেক রহমানকে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর হাতে ফুলের মালা নিয়ে স্বাগতম জানাতে দেখা যায়।
বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেটে নেমে আসে। সেখানে কিছু সময় থাকার পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

1 thought on “ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি”

  1. HM HASAN MAHMUD HIMU

    দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর তাকে বরণ করে নেন স্বজন ও দলের নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top