মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া-এর সম্পাদক রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, মতিউল ইসলাম সাদি, রাহাত রিটু, তোফাজ্জল হোসেন প্রমুখ।
এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।




