মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে: আমিরুল ইসলাম

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, কে কোন আদর্শে বিশ্বাস করেন, তা জানার প্রয়োজন নেই। সবার ঊর্ধ্বে বাংলাদেশ ও দেশের মানুষ এই বিশ্বাস নিয়েই কাজ করতে হবে। নৈতিক দায়িত্ব ও  জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে আগামীতে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা হবে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বেলকুচি উপজেলা হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উআমিরুল ইসলাম খান বলেন, আমরা সবাই জনগণের সেবক। জনগণের অর্থেই আমাদের সবকিছু পরিচালিত হয়। জনগণই আমাদের প্রভু। তাই সেবার মানসিকতা নিয়েই কাজ করতে হবে। আমি এমপি হয়েছি বলে বিশেষ কিছু নই। প্রশাসনকেও মনে রাখতে হবে, তাদের বেতনও জনগণের টাকায়। জনগণ যেটিতে সন্তুষ্ট, সেটিই আমাদের করা উচিত।সরকারি প্রটোকলে প্রধানমন্ত্রীর জন্য ১৮টি গাড়ি বরাদ্দ থাকলেও তিনি চারটি রেখে বাকিগুলো বাতিল করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাশ্রয়ী হওয়ার বার্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাজা রক্ত দিয়ে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। দীর্ঘ সময়ের ইতিহাস পেছনে ফেলে নতুনভাবে চিন্তা ও কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আমিরুল ইসলাম খান। মতবিনিময়, আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং ৫০ জন দুঃস্থ পরিবারদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top