দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার উপজেলার সাবেক সংবাদদাতা কাজী মোদাচ্ছের হোসেন সুলতানের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার। এ উপলক্ষে আড়াইহাজার প্রেসক্লাব ও তার পরিবার মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির মধ্যে মৃত্যুবার্ষিকীর দিন প্রেসক্লাবে আলোচনা সভা, বিকালে উপজেলার স্থানীয় মসজিদে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
আড়াইহাজারের প্রবীণ ও প্রথিতযশা এই সাংবাদিক দীর্ঘ ৪০ বছর দৈনিক ইত্তেফাকে সুনামের সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রেখে গেছেন।
প্রসঙ্গত, কাজী মোদাচ্ছের হোসেন সুলতান ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।




