আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
একুশের প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এছাড়া, শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেছে মহানগর বিএনপি, সিটি করপোরেশন, পরিবেশ অধিদফতর, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।




