কেরানীগঞ্জে রমজান উপলক্ষে তিন হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে তিন হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।  

আজ শুক্রবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় নামাজ ঘর মানবসেবা সংস্থা’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, চিনি, মুড়ি ও আটাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য দেওয়া হয়েছে। গত এক যুগ ধরে সংস্থাটি নিয়মিতভাবে অসহায়, বয়স্ক ও বিধবা নারীদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করে আসছে।  ভবিষ্যতেও অসহায় মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top