ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাফিন আহমেদ তমাল (৩৩) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার শুক্রবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তীপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক বলেন,‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
তিনি কোন মামলায় বন্দী ছিলেন তৎক্ষানিক জানাতে পারেননি কারারক্ষীরা। তারা বলেন, পরে বিস্তারিত জানানো যাবে।
মৃতের গ্রামের বাড়ি ঢাকা দোহার খাল পাড়া গ্রামে।




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাফিন আহমেদ তমাল (৩৩) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।